Posts

Showing posts from June, 2025

সময় ব্যবস্থাপনা

  সময় ব্যবস্থাপনা: সফল জীবনের চাবিকাঠি মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। সময় সম্পর্কে প্রবাদ রয়েছে— “সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়”। এই প্রবাদটি আমাদের শেখায়, সময়মতো কাজ না করলে পরে অনেক বেশি কষ্ট করতে হয়। তাই, সময়কে যথাযথভাবে কাজে লাগানো অত্যন্ত জরুরি। আমরা অনেক সময় নিজের মনকে বুঝিয়ে বলি— “এই কাজটা আজ নয়, কাল করবো।” কিন্তু এই ধরনের মনোভাব কখনোই সফলতার দিকে নিয়ে যায় না। বরং, আজকের কাজ আজই সম্পন্ন করলে তাতে শুধু সফলতা আসে না, বরং কাজ শেষে মনও প্রফুল্ল থাকে এবং আত্মতৃপ্তিও মেলে। সফলভাবে ও সময়মতো কাজ সম্পন্ন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করা উচিত: ১. সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ: কাজ শুরু করার আগে একটি নির্দিষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করা আবশ্যক। ২. সম্মিলিত পরামর্শ ও দিকনির্দেশনা নির্ধারণ: যদি কাজটি দলগত হয়, তবে সকল সদস্যের সঙ্গে আলোচনা করে কাজের সঠিক দিকনির্দেশনা স্থির করা উচিত। ৩. কাজের সুষ্ঠু বণ্টন: প্রত্যেকের দায়িত্ব ও কাজ স্পষ্টভাবে ভাগ করে দিলে কাজের গতি ও মান দুই-ই বাড়ে। ৪. মান-নিয়ন্ত্রণ ও তদারকি: কাজ চলাকালীন সময়ে নিয়মিতভাবে খেয়াল রাখা দরকার, যেন কাজ...

সুস্থ দেহ

বর্তমান সময়ে আমরা জীবনের চেয়ে অর্থকে প্রাধান্য দিয়ে থাকি অনেক বেশি। আসলে সুস্থ দেহ, জীবনের সকল স্তরেই খুব গুরুত্বপূর্ণ। তাই সতেজ মন এবং সুস্থ দেহের জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলা দরকার। যেমন ১. রাত ১০:০০ টা থেকে ১১:০০ টার মধ্যে ঘুমোতে যাওয়া ২. রাতে মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে দেয়া  ৩. সূর্যোদয়ের আগেই সকালে ঘুম থেকে উঠা  ৪. নিয়মিত শরীর চর্চা করা  ৫. সুষম খাবার সেবন করা  ৬. আত্মীয়-স্বজনের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা

ঘুম

আমাদের বর্তমান সময়ে যে সমস্যাটা হচ্ছে যে, আমরা ঘুমাতে যাই অনেক রাতে। এটা একদিনে হয়তো অভ্যাসটাকে চেঞ্জ করা সম্ভব হবে না তবে আস্তে আস্তে করে আমাদের এই অভ্যাসের পরিবর্তন হওয়া প্রয়োজন।